আজগর আলী খান | ০৩:২৪ এএম, ২০২১-১০-০৭
রাঙ্গামাটির রাজস্থলীতে মিনি ট্রাকভর্তি সেগুন কাঠ জব্দ করেছে কাপ্তাই জোনের অধীন বাঙালহালিয়া ক্যাম্পের সেনা সদস্যরা । যার বর্তমান বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
বুধবার (৬ অক্টোবর) সকাল ৮ টায় উপজেলার হেডম্যান পাড়া থেকে এসব কাঠ জব্দ করে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন ওয়ারেন্ট অফিসার তসলিম উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাঙ্গালহালালিয়া হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে সেগুনের গোল কাঠ বোঝাই একটি মিনি ট্রাক আটক করা হয়েছে। এ দিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাই গাছের মালিক, ড্রাইভার সহ হেলপার পালিয়ে যায়।
তিনি আরও বলেন, জব্দকৃত এসব সেগুনের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। জব্দকৃত সেগুন কাঠ ভর্তি মিনি ট্রাকটি সেনাবাহিনীর উপস্থিতিতে পদুয়া খুরুশিয়া রেঞ্জে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে বন মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited